বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে এক নারীর লাশ উদ্ধারের  ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

যশোর জেলা প্রতিনিধি    |    ০৭:২৮ পিএম, ২০২২-১০-০৬

যশোরে এক নারীর লাশ উদ্ধারের  ঘটনায় সাবেক স্বামী গ্রেফতার

 

যশোর মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে রক্তাক্ত অবস্থায় হীরা বেগম (২৬) নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় সাবেক স্বামী ইসমাইল গাজীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের(র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। হত্যার শিকার নারীর নাম হীরা বেগম (২৬), তার সাবেক স্বামী ইসমাইল গাজী। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হীরা বেগম নড়াইল জেলা সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার মেয়ে। আর আটক ইসলাম গাজীর বাড়ি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে। তিনি ওই আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান ইসমাইলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে ইসমাইল গাজী। ইসমাইল গাজী গৃহবধূ হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক কলহের জের ধরে কিছুদিন আগে তাদের নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয়। ওই সালিশ বৈঠকে মাতবররা ইসমাইল গাজীকে মারপিট করেন। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনার পর হীরা বেগম আবারও ইসমাইলকে বিয়ে করতে চান। বুধবার ৫ অক্টোবর সন্ধ্যায় হীরা বেগমকে আবারও বিয়ে করতে মোটরসাইকেলে করে নড়াইলে নিয়ে যাচ্ছিলেন ইসমাইল। তবে পথে উভয়ের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে ইসমাইল ছুরি দিয়ে আঘাত করে হীরা বেগমকে হত্যা করেন বলে ইসমাইল গাজী র‌্যাবের কর্মকর্তাকে জানিয়েছেন । র‌্যাব কর্মকর্তা নাজিউর রহমান আরও বলেন, হীরা বেগমের লাশ উদ্ধারের পর ছাড়া তদন্ত শুরু করা হয়। তার মোবাইল ফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ইসমাইল গাজীকে আটক করা হয়। তিনি আরও জানান, ইসমাইলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর